কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে এক দম্পতি মৃত্যুর আগেই নিজেদের ‘চল্লিশা’র আয়োজন করেছেন। মো. রফিকুল ইসলাম (৬২) ও তার স্ত্রী বেগম আক্তার (৫৫) শুক্রবার বীর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ৫ হাজার অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য এই ভোজের আয়োজন করেন। সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে এই ব্যতিক্রমী কার্যক্রম।
আয়োজক দম্পতি অতিথিদের জন্য মাঠ জুড়ে সামিয়ানা, চেয়ার ও টেবিলের ব্যবস্থা করেছিলেন। সেখানে একসঙ্গে প্রায় ৪০০ জন বসে খাবার গ্রহণের সুযোগ ছিল। খাবারের মেন্যুতে ছিল গরুর মাংস, মাছের মুড়িঘণ্ট, ডাল ও পায়েশ।
এই আয়োজনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রফিকুল ইসলাম জানান, তার দুই সন্তান বাকপ্রতিবন্ধী। মৃত্যুর পর সন্তানরা হয়তো আত্মীয়স্বজন ও এলাকার মানুষকে নিয়ে এমন বড় আয়োজন করতে পারবেন না—এই ভাবনা থেকেই তিনি জীবিত অবস্থায় নিজ হাতে চল্লিশা করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া আত্মীয়স্বজন ও মানুষের দোয়া এবং পরকালের সওয়াব লাভের আশাও ছিল তার এই উদ্যোগের পেছনে।
রফিকুল ইসলামের চাচাতো ভাই শামীম হোসেন জানান, এলাকায় এ ধরনের আয়োজন আগে কখনো দেখা যায়নি। উৎসবমুখর পরিবেশে স্থানীয়রা এই ভোজে অংশ নিয়েছেন।
আয়োজক রফিকুল ইসলাম জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের রাস্তার পাশে থাকা তার দোকান ও জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ সরকার থেকে তিনি ১ কোটি ৮৮ লাখ টাকা পেয়েছিলেন। সেই টাকা থেকেই প্রায় ৯ লাখ টাকা ব্যয় করে এই চল্লিশার আয়োজন করা হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে এবং অনেকেই এটিকে একটি অনন্য ও মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন।
গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে নানা সংশয়। তদন্তের মন্থর…
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গায়ে হলুদের দিনই এক বরের মৃত্যু হয়েছে। এছাড়া ২১ দিনের ব্যবধানে…
চার বছরের যুদ্ধবিরতির পর চলতি গ্রীষ্মে ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাত এখন তৃতীয় বৃহত্তম…
পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত নতুন এক উদ্ভিদের নামকরণ করা হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির…
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের…
চট্টগ্রামের রাউজানে এক অপরাধী গোষ্ঠীর সদস্যরা গ্রেপ্তারের পর নতুন করে সক্রিয় হয়ে উঠছে ডাকাত আলম…
This website uses cookies.