
পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন সড়কে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার দুপুরে শহরের চকবাজার এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
পৌর প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট চিকিৎসা ডা. রত্ন দী পাল, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেন এবং হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো পৌরসভা এলাকায় মোট ২০০টি ডাস্টবিন স্থাপন করা হবে, যার মধ্যে স্কুল ও কলেজ প্রাঙ্গণও অন্তর্ভুক্ত রয়েছে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরবাসী যদি নিয়মিত ডাস্টবিন ব্যবহার করেন এবং সেখান থেকে রিসাইকেবল ও ওয়েস্ট ম্যাটেরিয়াল আলাদা করে ডিসপোজ করা সম্ভব হয়, তবে নগরের পরিবেশ ও বায়ু দূষণ রোধ করা সহজ হবে। এতে লক্ষ্মীপুরের সার্বিক পরিবেশের উন্নয়ন ঘটবে।
পৌর প্রশাসক সম্রাট খীসা জানান, একটি গ্রীন লক্ষ্মীপুর গড়ে তোলার লক্ষ্যেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি পৌরবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার অনুরোধ জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের সুফল সবাই ভোগ করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২