Header Premium (728×90)

জেলা/স্থানীয়

পীরগঞ্জের ক্লোজড ওসি জাকির হোসেন ‘র পক্ষে মানববন্ধন!

রংপুরের পীরগঞ্জ থানার ওসি জাকির
হোসেন এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও প্রকাশ করে ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসানোর প্রতিবাদে শনিবার দুপরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় একটি মহল।

উল্লেখ্য পীরগঞ্জের ওসি জাকির হোসেন কে ঘুষ বাণিজ্যের ভিডিও ক্লিপ ফাঁস হওয়ার অভিযোগে গত ২৪ এপ্রিল সোমবার
বিকেলে রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় পীরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ জারি করে। শনিবার দুপরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন,পীরগঞ্জে অবৈধ বালু ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট তাকে ঘুষ প্রদানের প্রস্তাব করলে তিনি তা প্রত্যাখ্যান করায় তাকে ফাঁসাতে ভিডিও ক্লিপ প্রচার করেছে। এতে বক্তব্য রাখেন যুবলীগ নেতা ফিরোজ,সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সাগর, জাতীয় ছাত্র সমাজ(জাপা) পীরগঞ্জ উপজেলা
শাখার সভাপতি আসাদুজ্জামান সবুজ, শফিকুল ইসলাম সহ পৌর স্বেচ্ছাসেবক দল নেতা সুমন, সোহেল ও রুবেল প্রমূখ। বক্তরা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ঘুষ প্রদানে
চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, ওসি’র ঘুষ গ্রহণের বিষয়টির প্রাথমিকভাবে সত্যতা পাওয়া তাকে ক্লোজড করে অধিকতর তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ওসি জাকির হোসেনর পক্ষে মানব বন্ধন হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারন জনগণ।

editor

Recent Posts

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…

11 minutes ago

ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…

29 minutes ago

আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…

1 hour ago

চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো

প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানা এবং ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন…

1 hour ago

শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হয়েছে।…

2 hours ago

আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি আজ বেলা ১১টায় সরাসরি সম্প্রচার…

2 hours ago

This website uses cookies.