নওগাঁর সাপাহারে রক্তদাতা সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ।
“মানবতাবোধ জাগ্রত হউক, বিবেকের তাড়নায়” প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় এসএসসি ১৯৯৮-এইচএসসি ২০০০ ফ্রেন্ডস নারায়নগঞ্জ গ্রুপের আয়োজন ও সাপাহার রক্তদাতা সংগঠন এর সহযোগীতায় উপজেলা পরিষদ অডিট্যোরিয়ামে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাপাহার রক্তদাতা সংগঠনের সভাপতি নাসরিন জাহান নিতুর সভাপতিত্বে ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মহতি এই উদ্যোগের প্রশংসা করে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা পলিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রুহুল আমিন। এ সময় নারায়নগঞ্জ ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে আফজাল হোসেন ও মোনাছিব ফয়সাল প্রমুখ বক্তব্য প্রদান করেন।
বক্তব্য শেষে প্রধান ও বিশেষ অতিথিদ্বয় উপজেলার অসহায় শীতার্ত মানুষ ও বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩হাজার পিস কম্বল বিতরণ করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.