আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষনে ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্যজীবীদের মাঝে বকনা গরু, ছাগল, উপকরণ ছাগলের খোয়ার, খাবার গমের ভুষি, ঔষধ ও জাল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন। উপজেলা মৎস্য অধিদপ্তর এ আয়োজন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোজ্জামেল হক।
উল্লেখ্য ২০ জনকে একটি করে বকনা গরু, ২০ জনকে দুইটি করে ছাগল, একটি ছাগলের খোয়ার, ছাগলের খাবার ১৫ কেজি গমের ভুষি, ঔষধ এবং ৫জন করে ৮টি গ্রুপে ৮টি ইলিশ মাছ ধরার জাল বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২