
ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে রাঙ্গামাটি জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের শুকুরছড়ি এলাকায় ৩৩ কেবি লাইনের দুইটি পিলার গোড়ার মাটি সরে হেলে পড়েছে। এই ঘটনার পর থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টা থেকে পুরো রাঙ্গামাটি শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী (বিতরণ) স্বাগত সরকার জানান, ক্ষতিগ্রস্ত লাইনটি মেরামতের জন্য ক্রেনের প্রয়োজন রয়েছে। তবে বর্তমানে তাদের কাছে কোনো ক্রেন না থাকায় কর্মীরা ম্যানুয়ালি বা হাতে পিলারগুলো সোজা করার চেষ্টা করছেন। তিনি আরও জানান, এভাবে পিলার সোজা করা সম্ভব হবে কি না তা নিশ্চিত নয়। যদি এই পদ্ধতিতে কাজ না হয়, তবে চট্টগ্রাম থেকে ক্রেন না আসা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে না।
এদিকে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। তিনি জানান, পিডিবিকে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সম্মিলিতভাবে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
আরো পড়ুন >>> আজকের নামাজের সময়সূচি: (১০ জুলাই ২০২৬) তিনি আরও জানান, এ লাইনে কাজ করতে হলে ক্রেনের প্রয়োজন হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২