
যুক্তরাজ্যজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন মানবিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বার্মিংহামের স্মলহিথ এলাকার সদ্য সাবেক কাউন্সিলর প্রার্থী ওবায়দুল কবীর। প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়া পথচারীদের মাঝে তিনি ব্যক্তিগত উদ্যোগে ঠাণ্ডা পানীয় পানি বিতরণ করেছেন।
সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা বিরাজ করায় শ্রমজীবী মানুষ, বয়স্ক নাগরিক এবং পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এই সংকটময় পরিস্থিতিতে মানুষের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। ওবায়দুল কবীর জানান, সমাজের মানুষের পাশে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন। একইসঙ্গে তিনি এই মানবিক কাজে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওবায়দুল কবীরের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল সময়োপযোগী এবং প্রশংসনীয় হিসেবে আখ্যায়িত করেছেন। কমিউনিটির বিশিষ্টজনদের মতে, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের এমন সামাজিক কর্মকাণ্ড পারস্পরিক সৌহার্দ্য ও দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করে এবং অন্যদেরও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে।
এ সময় অন্যদের মধ্যে ক্বারী আব্দুল মুকিত আজাদ, দেলওয়ার হোসেন, মোর্শেদ আহমেদ, মনোয়ার হোসেন, আব্দুল মোহিত, ফখরুল ইসলাম রিপন, সৈয়দ জামাল এবং মোহাম্মদ চৌধুরীসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২