মোঃ রাব্বি হাসান
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টি ও বজ্রপাতে ঘরবাড়ি সহ ফসলি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৮ এপ্রিল (শনিবার) বিকেল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। সে সময় উপজেলার কোথাও কোথাও হালকা বাতাস ও মৃদু বৃষ্টি হলেও সন্ধ্যা হবার পর থেকে বাতাসের তীব্রতা বাড়তে থাকে। রাত ৮ টায় বাতাসের তীব্রতার সাথে আকাশের কালো মেঘ জমতে শুরু করে। রাত সাড়ে আটটায় ফুলবাড়ীর বারাই, আমডুঙ্গি, শিবনগর, রাজারামপুরসহ আশেপাশের বেশকিছু এলাকায় হঠাৎ শুরু হয় দমকা হাওয়া এবং বজ্রপাত, সেই সাথে শুরু হয় তুমুল শিলাবৃষ্টি।
আকাশের বিকট গর্জনে মানুষ আতঙ্কিত হয়ে দিক্বিদিক ছুটতে শুরু করে। পরবর্তীতে দমকা হাওয়া ঘূর্নিঝড়ে রুপ নিলে পরিস্থিতি খারাপ হতে শুরু করে।
আমডুঙ্গি হাটের বাসিন্দা জামেদুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে জানান, ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির হঠাৎ দাপটে এলাকার মানুষ দিশেহারা হয়ে যায়।
বারাইহাট এলাকার কৃষক এমদাদ বলেন, মাঠে থাকা ফসল, লিচু ও আম বাগান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা ৩০ মিনিট শিলাসহ বৃষ্টির পর বাতাসের বেগ ও শিলা পড়ার পরিমান কমে আসলেও বৃষ্টি ও বজ্রপাত প্রবলভাবে বাড়তে থাকে। ১ঘন্টা পর রাত সাড়ে দশটায় একটানা ঝড়ো হাওয়া, বৃষ্টি ও আকাশের গর্জনের তীব্রতা কমে যায়।
তবে ঐসব এলাকার কোথাও কোন প্রাণহানির খবর পাওয়া যায় নাই।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২