মোঃ রাব্বি হাসান
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ড এ অবস্থিত নিমতলা মোড় হতে টাওয়ারের মোড় পর্যন্ত চলাচলের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশা, দুই যুগ পেরিয়ে গেলেও হয়নি কোন সংস্কার, চরম ভোগান্তিতে এলাকাবাসী, এবার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধনে নেমেছে এলাকাবাসী।
শুক্রবার জুমার নামাজের পর নিমতলা মোড়ে মানববন্ধনে অংশগ্রহণ করে হাজার হাজার মানুষ।
মানববন্ধনে সাংবাদিক আল-আমিন বিন আমজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর আবুল বাশার, ৯০ এর ছাত্রনেতা ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তাজমিলুর রহমান নয়ন, ৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এস এম নুরুজ্জামান, ফুলবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হক খোকন, শেষে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন।
জেড ফোর্স নেতা রিয়াদ ফেরদৌস শামস, ১৫ দিনের মধ্যে রাস্তার সংস্কার বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা না করা হলে বৃহত্তম আন্দোলন করা হবে বলে ঘোষণা দেন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২