মোত্তালিব সরকারঃ বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের রেলগাড়ি গ্রামে বসতভিটা ভাঙচুর করে জোরপূর্বক রাস্তা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে আলী আজগর খান তার নিজস্ব জমিতে একটি তিনতলা ভবন নির্মাণ করেন। ভবন নির্মাণের পর পাশের বাড়ির প্রতিবেশী মৃত হবি ফকিরের ছেলে আবু সাঈদ ফকির ওই ভবনের নিচ দিয়ে চলাচলের জন্য একটি রাস্তা দাবি করে।
তবে আলী আজগর খান তার ভবনের নিচ দিয়ে রাস্তা দিতে অস্বীকৃতি জানিয়ে নিজের জমির অন্য পাশ দিয়ে চলাচলের জন্য একটি বিকল্প রাস্তা করে দেন। কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে আবু সাঈদ ফকির ভবনের নিচ দিয়েই চলাচলের দাবিতে অনড় অবস্থান নেন।
এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মত দেন যে, একই ব্যক্তির জমির ওপর দিয়ে একাধিক রাস্তা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এতে আবু সাঈদ ফকির সালিশে পরাজিত হয়।
পরবর্তীতে উত্তেজনা বাড়তে থাকলে বিরোধ মীমাংসার লক্ষ্যে জমি জরিপ করা হয় এবং উভয় পক্ষকে তাদের জমির সীমানা বুঝিয়ে দেওয়া হয়।
কিন্তু তাতেও সমাধান না হয়ে বরং আবু সাঈদ ফকির ও তার সহযোগীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আলী আজগর খানকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।
এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার দুপুরে আবু সাঈদ ফকির তার সন্ত্রাসী দলবল নিয়ে আলী আজগর খানের বাড়িতে হামলা চালায়ে বাড়িঘর ভাঙচুর করে এবং নগদ টাকা-পয়সাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী আলী আজগর খান বাধা দিতে গেলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলার চেষ্টা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আলী আজগর খান জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।
অভিযোগকারী আবু সাঈদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায় নাই, তবে বাড়ির বয়স্ক মহিলা অভিযোগ করে বলেন, তাদের জমি বুঝিয়ে দেওয়া হয় নাই।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা করছেন।
এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগীরা। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে দোষীদের আইনের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২