জান্নাতুল ফাহিমা তানহা
নিজস্ব প্রতিনিধি:
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে খাসিয়াদের গুলিতে সাদ্দাম হোসেন নামে ১ বাংলাদেশী যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
নিহত সাদ্দাম হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের লামা উত্তমা গ্রামের বাসিন্দা এবং বীরমুক্তিযোদ্ধা কুটু মিয়ার ছেলে।
নিহতের পরিবার কাছে জানা যায়, এ ঘটনার ৭ দিন পেরিয়ে গেলেও মরদেহ এখনও ভারত সীমান্তের অভ্যন্তরে পড়ে আছে।
গত ১ এপ্রিল দুপুর ১২টার দিকে সাদ্দাম সহ ৪ জন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন, সেখানে খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই সাদ্দাম নিহত হন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ১২৪৭ নম্বর পিলারের প্রায় ৬০০ গজ ভেতরে ভারতের রাজনটিলা এলাকায় সুপারি আনতে গিয়ে সাদ্দাম গুলিবিদ্ধ হন, গুলিতে সাদ্দাম নিহত হওয়ার পাশাপাশি ফরহাদ মিয়া নামের ১ জন আহত হন, আহত ফরহাদ একই গ্রামের লিলু মিয়ার ছেলে, তাদের সঙ্গে আরও ছিলেন আবু বক্কর (৩০) ও জফির মিয়া (২৮)।
এদিকে বিজিবি জানিয়েছে, এ ঘটনায় এখনো নিহত যুবকে পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি তারা ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানিয়েছে।
বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ঘটনাটি জানার পর বিজিবি বিষয়টি খতিয়ে দেখছে, আমরা বিএসএফের কাছে তাদের সীমান্ত এলাকায় কোনো মরদেহ পড়ে আছে কি না তা জানতে চেয়েছি, তবে তারা এমন কোনো তথ্য পাওয়ার কথা জানায়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২