ফখরুল আলম সাজু
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি অলিউর রহমান (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার বাদী ভিকটিম ওই নারীর পিতা পেশায় ট্রাক চালক।
তিনি জানান, গত ২২ মার্চ সকালে তিনি জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হয়ে যান এবং তার স্ত্রীও বাবার বাড়িতে গেলে সন্তানরা বাড়িতে একা ছিল, বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে এ সুযোগে ১টি ডিআই গাড়ি নিয়ে আসা ১ ব্যক্তি তার বড় মেয়ে ভিকটিম (১৭) কে তার বাবার দুর্ঘটনার মিথ্যা তথ্য দিয়ে বাড়ি থেকে বের করে নেয়।
পরবর্তীতে তাকে জোর পূর্বক গাড়িতে তুলে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকার একটি নির্মাণাধীন রিসোর্ট সংলগ্ন নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কিশোরী নিখোঁজ হলে পরদিন ২৩ মার্চ জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯৯৫) করা হয়, পরে পুলিশ অভিযান চালিয়ে ফতেপুর ইউনিয়নের উপর শ্যামপুর এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে। মামলায় অলিউর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম উপ-পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৬ মার্চ ভোর ৪টা ৩০ মিনিটে গোয়াইনঘাট উপজেলার মানিকগঞ্জ এলাকা থেকে প্রধান আসামি অলিউর রহমানকে গ্রেফতার করে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতারকৃত আসামিকে ২৬ মার্চ বৃহস্পতিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে, অন্য জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২