Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক সহ সকল মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় রূপগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে উপজেলার পূর্বাচলে সী শেল পার্কের মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাতকরা হয়। উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।

সাংবাদিক ফোরামের সভাপতি ও জাগো নিউজের রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি নাজমুল হুদার সভাপতিত্বে রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জনকণ্ঠে রূপগঞ্জ প্রতিনিধি নুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মমিনুল হক সরকার।

ইফতারের পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পূর্বাচল বর্তমানে রূপগঞ্জের অন্যতম প্রাণকেন্দ্র। এখানে কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই ইফতার মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সী শেল পার্কের মতো একটি সুন্দর পরিবেশে এই আয়োজন সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনের মাঝে কিছুটা প্রশান্তি বয়ে এনেছে।

ইফতারের আগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং রূপগঞ্জের সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাত্তার আলী সোহেল,দৈনিক কালের কন্ঠ রাসেল আহম্মেদ, দৈনিক নয়া দিগন্ত শফিকুল আলম ভূঁইয়া মামুন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি জয়নাল আবেদীন জয়, ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেন, দৈনিক আজকের দেশকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এমএস ডালিম, বাংলা ট্রিবিউন জেলা প্রতিনিধি আরিফ হোসাইন কনক, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম,
নাগরিক টিভির রূপগঞ্জ প্রতিনিধি মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সহসভাপতি মাসুদ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক এমদাদুল হক দুলাল প্রমুখ।

editor

Recent Posts

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…

1 hour ago

রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…

2 hours ago

নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…

3 hours ago

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…

3 hours ago

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…

3 hours ago

ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…

4 hours ago

This website uses cookies.