জান্নাতুল ফাহিমা তানহা,
নিজেস্ব প্রতিনিধি:
ফেনী জেলা শহরে ন্যায্য দামে পণ্য বিক্রি করছে ফেনীয়ান।
২৮ ফেব্রুয়ারী শনিবার বাসস পবিত্র মাহে রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ইনসাফের বাজার নামে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আয়োজন করেছে মানবিক গ্রুপ “ফেনীয়ান”।
২৮ ফেব্রুয়ারী শনিবার থেকে শুরু হওয়া অস্থায়ী এই বাজার চলবে সপ্তাহব্যাপী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজার দর ১৫ থেকে ২০ বা ৩০ টাকা কমে কেজি প্রতি বেগুন বিক্রি হচ্ছে ৩০ টাকায়, লাউ বিক্রি হচ্ছে ২৫ টাকায়, খিরা-শশা ৪৮ টাকায়, সিমের বিচি ৭৫ টাকায়, টমেটো ৩২ টাকায়, কাঁচা মরিচ ৯২ টাকায় ও ধনিয়া পাতা বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।
এছাড়া লেবু প্রতি পিস ১৬-১৮ টাকায়, জালি কুমড়া প্রতি পিস ৩৫ টাকায় ও ডিম পিস প্রতি বিক্রি হচ্ছে ৮ টাকায়।
মানবিক গ্রুপ ফেনীয়ানের উদ্যোক্তা আব্দুল্লাহ আল যোবায়ের বলেন, আমাদের আজকের যে আইটেম গুলো এখানে রয়েছে এগুলো রমজানের আগে সীমিত ছিল, প্রথম রমজান থেকে এগুলোর দাম চড়া হয়ে গেছে, অনেক মানুষ যেহেতু দাম বাড়ায় এসব পণ্য নিতে পারছেন না, তাদের জন্য ন্যায্য দামে এসব পণ্য বিক্রি করছি, মুনাফা নয়, সেবার উদ্দেশ্যে এবং বাজার স্থিতিশীল রাখতে আমরা এই উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, ব্যবসায়ীরা চাইলে স্বল্প মুনাফায় বিক্রি করতে পারে, কিন্তু রমজানে তারা একটি সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়, অথচ স্বল্প দামেও বিক্রি করা যায়, আমরা এসব সিন্ডিকেট ভাঙ্গতে চাই।
ফেনীয়ানের সদস্য আব্দুল আজিজ বলেন, বর্তমান বাজার আসলে অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে, যার কারণে আমরা এখানে দাঁড়িয়েছি, সৎ সাহস থাকলে ন্যায্য মূল্যে ভোক্তাদের জন্য পণ্য সরবরাহ করা যায়, অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই, ইনসাফের ভিত্তিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করুন।
ফেনীয়ানের তাহমিদুল ইসলাম বলেন, আমরা গত বছরও আয়োজন করছিলাম, এবছরও আয়োজন করেছি, আমরা লাভ ছাড়াই এসব পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করছি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…
জনপ্রিয় উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা আজ তার জন্মদিন উদযাপন করছেন। বাবার মৃত্যুর কারণে এবার…
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫…
This website uses cookies.