জান্নাতুল ফাহিমা তানহা,
নিজেস্ব প্রতিনিধি:
ফেনী জেলা ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন পৈথারা এলাকায় আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন উদ্দীপ্ত তরুণ সমাজ কল্যাণ সংগঠন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে, প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনের পক্ষ থেকে এলাকার নিম্নবিত্ত ও অসহায় মানুষের মাঝে এই উপহার পৌঁছে দেওয়া হয়।
রমজানের পবিত্রতা রক্ষা এবং সামর্থ্যহীন মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই সংগঠনটি এই কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের সদস্যরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে তারা ক্ষুদ্র প্রচেষ্টায় এই ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করেছেন।
ইফতার সামগ্রীর প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, মুড়ি ও খেজুর সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য প্রদান করা হয়, মুন্সিরহাট পৈথারা এলাকায় শারীরিক অসুস্থতার কারণে যারা আসতে পারেননি, তাদের ঘরে ঘরে গিয়ে সংগঠনের স্বেচ্ছাসেবীরা এসব সামগ্রী পৌঁছে দেন।
বিতরণকালে সংগঠনের পক্ষ থেকে দায়িত্বশীল বলেন, আমরা বিশ্বাস করি সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা অনেক বড় পরিবর্তন আনতে পারে, আমরা প্রতি বছরই চেষ্টা করি আমাদের সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে, ভবিষ্যতেও আমাদের এই সেবা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় এলাকাবাসী এবং সুবিধাভোগীরা তরুণদের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন, তারা মনে করেন, এ ধরনের সামাজিক সংগঠন গুলো এগিয়ে এলে সমাজের বৈষম্য কমে আসে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২