Header Premium (728×90)

জেলা/স্থানীয়

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

ফখরুল আলম সাজু

​ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া বাগান বাড়ির কৃতি সন্তান মোঃ রমজান আলী সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হবার পর তার এই সাফল্যে আনন্দিত ও গর্বিত বাগানবাড়ী এলাকাবাসী সহ উপজেলার সর্বস্তরের মানুষ।

নব-নির্বাচিত এই নেতাকে বিভিন্ন সামাজিক মাধ্যম ও ব্যক্তিগত ভাবে অভিনন্দন জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।

​মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার
​সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ রমজান আলী তার এলাকাকে আদর্শ ও নিরাপদ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি জানান, তার প্রধান লক্ষ্য হবে বাগানবাড়ী এলাকা থেকে মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধিগুলো নির্মূল করা।

​রমজান আলী আরো বলেন: আমাদের তরুণ সমাজকে সঠিক পথে রাখতে হলে এলাকাকে মাদকমুক্ত করা জরুরি।

একইসাথে কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে, বাগানবাড়ীর যুবসমাজ এই উদ্যোগের সাথে ঐক্যবদ্ধ আছে, এলাকাবাসীর সহযোগিতা কামনা।

​তিনি আরও জানান যে, সাধারণ মানুষ ও সচেতন মহলের পূর্ণ সমর্থন থাকলে বাগানবাড়ীকে একটি আদর্শ এলাকায় রূপান্তর করা সম্ভব।

বাগানবাড়ীর যুবসমাজ ইতিমধ্যে তার এই মহৎ উদ্যোগের প্রতি একাত্মতা ঘোষণা করেছে, রমজান আলী বিশ্বাস করেন, সামাজিক এই আন্দোলন সফল হলে সমাজ থেকে অপরাধ প্রবণতা চিরতরে দূর হবে।

​নব-নির্বাচিত এই নেতার এমন জনকল্যাণমুখী ভাবনায় এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া দেখা গেছে।

saju

Recent Posts

ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু

উন্নত চিকিৎসার আশায় ভারতে গিয়ে গাজীপুরের দুই বন্ধু হাবিবুর রহমান ও বিল্লাল মাঝির মৃত্যু হয়েছে।…

2 minutes ago

গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী

পরিবর্তনশীল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা ও জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত রূপান্তরের ওপর…

4 minutes ago

কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন

রাঙামাটির কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে এক বছর মেয়াদি নতুন নয় সদস্যের কমিটি ঘোষণা…

7 minutes ago

সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ…

8 minutes ago

সরকারি নথিতে প্রথমবারের মতো নবম পে স্কেলের বিস্তারিত তথ্য

সরকারি চাকুরেদের জন্য অবশেষে সুখবর আসছে। প্রথমবারের মতো সরকারি নথিতে নবম জাতীয় পে স্কেলের বিস্তারিত…

9 minutes ago

ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৮ যুবক, পরিবারে চলছে শোকের মাতম

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার ও পানি সংকটে ১১ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জের…

18 minutes ago

This website uses cookies.