তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:
নিজ নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস সহ সব ধরনের অনিয়ম মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন ঘোষণা দেন তিনি।
স্ট্যাটাসে আবদুল আউয়াল মিন্টু লেখেন, ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম মুক্ত রাখতে আমরা বদ্ধ পরিকর, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন, আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০০৪৮৪৪ এই নম্বরও প্রকাশ করেন মন্ত্রী।
একই স্ট্যাটাসে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার আহ্বান জানান মিন্টু।
এদিকে তার এ ঘোষণার কার্যকর বাস্তবায়ন হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মন্তব্য করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের অংশ নিয়ে সংসদ সদস্য হয়েই শিল্প সাম্রাজ্যের কর্ণধার ও বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন।
মাঝে দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলায় তার মন্ত্রীত্ব জনপদে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২