মোঃ দেলোয়ার হোসেন
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:
ফেনী জেলা সংসদীয় আসন ২৬৫ ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) পরশুরাম উপজেলা ৩ ইউনিয়ন বক্সমাহমুদ, চিথলিয়া, ও মির্জানগর ইউনিয়ন সহ প্রতিটি ইউনিয়ন নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হয়েছে।
১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ফেনী-১ আসনের নির্বাচনের জোয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে মুন্সী রফিকুল আলম মজনু, জামায়াতে ইসলামী বাংলাদেশ প্রার্থী দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে এস.এম কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে কাজী গোলাম কিবরিয়া, জাতীয় পার্টি (জেপি) প্রার্থী সাইকেল প্রতীক নিয়ে মোতাহের হোসেন চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী ডাব প্রতীক নিয়ে মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রার্থী বটগাছ প্রতীক নিয়ে আনোয়ার উল্যাহ ভূঁইয়া, এবং বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী হারিকেন প্রতীক নিয়ে মাহবুব মোরশেদ মজুমদার।
পরশুরাম উপজেলা প্রতিটি ইউনিয়নে প্রতিটি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়, পুরুষ-মহিলা ভোটার উপস্থিতি ছিল প্রায় ৮০ ভাগ।
ভোট কেন্দ্রে ভোটারের কাছ থেকে জানান যে, এখন পর্যন্ত বক্সমাহমুদ ইউনিয়ন কোন ভোট কেন্দ্রে কোন প্রকার ঝামেলা সৃষ্টি হয়নি, অন্যদিকে চিথলিয়া ও মির্জানগর ইউনিয়নে সুন্দর ও শান্তিপূর্ণ ভোট চলেছে, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও যৌথবাহিনী টহলে রয়েছে আমাদের নিরাপত্তা দিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২