জান্নাতুল ফাহিমা তানহা,
নিজেস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট।
১১ ফেব্রুয়ারি বুধবার রাতের মধ্যেই ঢাকার বাইরের ভোট কেন্দ্র গুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার-বক্স সহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম, আর ঢাকা সহ বড় শহর গুলোয় ব্যালট বক্স পৌঁছে যাবে আজ সন্ধ্যায়।
আগামীকাল ১২ই ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, এবারের নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন, একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট, আর গোলাপি ব্যালট হবে গণভোটের।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় নয় লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমও জানিয়েছেন, নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তার মতে, যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনকে বাধা গ্রস্ত করার শক্তি নাই কারো, কোথাও একটা ক্রাইম হতে পারে, ডাকাতি হতে পারে, খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন বাধা গ্রস্ত করতে পারবে না।
তিনি আরো বলেছেন, এবারের নির্বাচনে প্রাথমিক ভাবে সারাদেশে আট হাজার ৭৭০টি ভোট কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র হলো ১৬ হাজার।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২