মোঃ মশিউর রহমান
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী তিলিপ দরবার শরীফের বর্তমান গর্দীনশীল পীর হযরত মাওলানা রহুল আমিন সাহেবের বড় ভাই পীর আলহাজ্ব মাওলানা আ.ন.ম মুঈনুদ্দীন সাহেব ঢাকা একটি হাসপাতালে মঙ্গলবার রাত ০৩:০০ সময় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর, পীর আলহাজ্ব মাওলানা আ.ন.ম মুঈনুদ্দীন সাহেব মৃত্যুতে নাঙ্গলকোট উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী তিলিপ দরবার শরীফের পীর মুরুদরা বলেন, পীর আলহাজ্ব মাওলানা আ.ন.ম মুঈনুদ্দীন সাহেব খুবই ভাল একজন মানুষ ছিলেন, তিনি একজন আল্লাহ ওয়ালা ছিলেন, সবসময় আল্লাহ ও নবী রাসূলদের কথা বলতেন এবং সবসময় ইসলাম ধর্মের প্রচারে বেস্ত ছিলেন, মুসলমান ভাই বোনদের কে সবসময় ইসলাম ধর্মের পথ দেখাতেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২