মোঃ মনির মন্ডল,
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
রাজবাড়ী পাংশার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি গ্রামে টিনের চিমনি ব্যবহার ও কাঠ দিয়ে ইট পোরানোর অভিযোগে বিএসবি ইট ভাটায় রবিবার (১ ফেব্রুয়ারী) অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
অভিযানে ইটভাটায় টিনের তৈরি অবৈধ চিমনি ভেঙ্গে দেয়া হয়। এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৫ (৩) ধারা লঙ্ঘনে ১৫ (২) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে পাংশা উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল হক বলেন, অবৈধভাবে ইট প্রস্তুত করায় সেখানে অভিযান চালানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২