Header Premium (728×90)

জেলা/স্থানীয়

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা

ফখরুল আলম সাজু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী (মোমবাতি প্রতীক) মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা করা হয়েছে।

১ ফেব্রুয়রি রবিবার সন্ধ্যায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানীর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই কার্যালয়টি সিলগালা করেন।

প্রশাসন সূত্রে জানা যায় যে, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ওই নির্বাচনী অফিসটি সিলগালা করা হয়েছে, একটি ইউনিয়নে একটি মাত্র নির্বাচনী অফিস করার নিয়ম থাকলেও শায়েস্তাগঞ্জের ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের বড়কোটা বাজার এবং একই ইউনিয়নে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে দুটি কার্যালয় খোলা হয়।

১ ফেব্রুয়ারী রোববারের অভিযানে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় নতুন করে চালু হওয়া কার্যালয়টি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী জানান, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যক্রম চলমান থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে মোমবাতি প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইসমাইল হোসেন নোমানী বলেন, রোববার আমরা প্রচারণা থেকে এসে অফিসটি সিলগালা করে দেওয়া হয়েছে, পরে জানতে পারি হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী স্যার অভিযান চালিয়ে এটি সিলগালা করেছেন।

বড়কোটা বাজারে যে অফিসটির কথা বলা হচ্ছে, সেটি আমাদের অফিস নয়, সেখানে শুধুমাত্র প্রার্থীর ব্যানার দেওয়া হয়েছে, আমাদের মূল অফিস এটি সিলগালা করে দেওয়া কার্যালয়টি। বিষয়টি আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি।

editor

Recent Posts

ড. ইউনূসকে হেনস্তায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে…

1 minute ago

সৌদির ফ্লাইট বিপর্যয়: ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বেবিচকের সাত জরুরি নির্দেশনা

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত ৯ হাজার ৬৭৪ জন…

20 minutes ago

বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনা

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদকালেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ…

28 minutes ago

বঙ্গোপসাগরে স্যাটেলাইট নজরদারি চায় বিএসসিএল, ব্যয় ৬০০ কোটি

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানের অবস্থান শনাক্ত, চলাচল পর্যবেক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে ৬০০ কোটি…

30 minutes ago

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ আটজনের ১৪ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড…

36 minutes ago

শারদীয় দুর্গাপূজায় তিন দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের কার্যক্রম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের…

38 minutes ago

This website uses cookies.