মোঃ দেলোয়ার হোসেন
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:
ফেনী জেলা ফুলগাজী উপজেলা প্রযুক্তি দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী জেলা প্রযুক্তি দলের সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এই কমিটিতে দক্ষ ও সক্রিয় কর্মীদের প্রাধান্য দিয়ে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা হয়েছে, কমিটির মূল দায়িত্ব প্রাপ্তরা হলেন সভাপতি: হামিদুর রহমান জীবন, সাধারণ সম্পাদক: রাকিব হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক: আনোয়ার হোসেন অভি।
ফেনী জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তথ্য প্রযুক্তির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং তৃণমূল পর্যায়ে প্রযুক্তি দলের লক্ষ্য পৌঁছে দিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, নবনির্বাচিত নেতাদের আগামী দিনে ফুলগাজী উপজেলার সকল ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এই কমিটিকে স্বাগত জানিয়েছেন ফেনী জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তারা আশা প্রকাশ করেছেন যে, জীবন-রাকিব-অভি ত্রয়ীর নেতৃত্বে ফুলগাজী উপজেলা প্রযুক্তি দল একটি আদর্শ ও শক্তিশালী ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২