Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ফুলবাড়ীতে পরিকল্পিতভাবে যুবদল নেতাকে হেনস্তার চেষ্টা

মোঃ রাব্বি হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিককে পরিকল্পিতভাবে হেনস্তার চেষ্টা করেছে রনি ও রুবেল।

জান যায়, ফুলবাড়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে একটি জায়গা ক্রয় করেছেন শিবলী সাদিক ও তার বড় ভাই সোহেল আহমেদ।

সেই জায়গাটিতে মাটি ভরাট করতে গিয়ে হেনস্থার শিকার হয় শিবলী সাদিক। মাটি ভরাট করার একপর্যায়ে ঈদগাহ মাঠের উপর কিছু রাবিশ এবং মাটি ফেলেন শিবলী সাদিক সেই রাবিশ এবং মাটিগুলো এস্কেপেটার দিয়ে টানতে গিয়ে ঈদগা মাঠের সাইটের কিছু অংশের মাটি নেমে আসে এমত অবস্থায় ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক রনি সেখানে এসে সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবলী সাদিকের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয়।

এবং শিবলী সাদিক কে ধাক্কাধাক্কি করে
ধাক্কা ধাক্কির এক পর্যায়ে রনি ও রুবেল এলাকাবাসীকে উস্কে দেয় যে শিবলী সাদিক ঈদগাহ মাঠের মাটি খনন করছে।

গ্রামবাসী ঘটনাটিকে কেন্দ্র করে একপর্যায়ে বিজিবি ক্যাম্প ডাঙ্গাপাড়ায় দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

এ বিষয়ে শিবলী সাদিক জানান, আমি এবং আমার ভাই সেখানে ২৫ শতক জায়গা ক্রয় করেছি, এই জায়গাটি রনি ক্রয় করার চেষ্টা করেছিল কিন্তু বিক্রেতা ন্যায্যমূল্য না পাওয়ায় তার কাছে বিক্রয় করেননি আমরা ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করেছি।

ইতিপূর্বে এই জায়গা অনেকেই ক্রয় করতে গিয়েছিল কিন্তু রনি তাদেরকে ক্রয় করতে দেয়নি, হুমকি-ধুমকি প্রদান করেছে,কারণ এই জায়গাটি রনি স্বল্প মূল্যে ক্রয় করতে চেয়েছিল।
আমি এই জায়গাটি ক্রয় করার পর থেকে রনি আমাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শিবলী সাদিক আরো জানান, অনেকেই বিষয়টি সত্যতা না জেনে নিউজ প্রকাশ করেছে যে ঈদগাহ মাঠের মাটি কেটে অন্যত্রে বিক্রি করা হয়েছে, আবার কেউ কেউ লিখেছেন ঈদগা মাঠ দখল করা হয়েছে।

তিনি জানান, আমার জমির সঙ্গে যেহেতু ঈদগা মাঠ লাগানো এই ঈদগা মাঠকে সুন্দর করতে এবং নামাজ পড়ার উপযোগী করতে আমার অনেক পরিকল্পনা রয়েছে আমার জায়গাটি ভরাট হয়ে গেলে ঈদগা মাঠের বাউন্ডারি নির্ধারণ করে সেখানে একটি বাউন্ডারি ওয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে আমার। আমি ফুলবাড়ীর সকল সাংবাদিকদের কে অনুরোধ জানাচ্ছি আপনারা সরজমিনে গিয়ে ঘটনার বিস্তারিত জানার পর নিউজ প্রকাশ করবেন।

এ বিষয়ে আমি আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি যেন সমাধান করা হয়।
যুবদল নেতা শিবলী সাদিক কে হেনস্তার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনেকেই।

editor

Recent Posts

রিয়াদে প্রাণঘাতী হামলার আগে সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন নীরব ছিল

রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক প্রাণঘাতী সামরিক হামলার আগে জনসাধারণকে আগাম সতর্কবার্তা দেওয়া বন্ধ রেখেছিল সৌদি আরব।…

23 minutes ago

সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের আরামকো তেল…

1 hour ago

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম স্থাপনের কাজ…

1 hour ago

প্রাকৃতিক দুর্যোগে ধৈর্য ও আল্লাহর স্মরণে মুমিনের করণীয়

প্রাকৃতিক দুর্যোগের সময় বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা মুমিনের পরিচয়। দুর্যোগের মুহূর্তে তওবা, জিকির…

2 hours ago

প্রথম ভারতীয় সুপারস্টার অশোক কুমারের জীবন ও ক্যারিয়ারের অজানা কথা

ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার হিসেবে খ্যাত অশোক কুমারের আজ জন্মবার্ষিকী। সাদাকালো যুগের এই কিংবদন্তি অভিনেতার…

2 hours ago

আখাউড়া প্রশাসনে বহিরাগত ‘পাবলিক পেশকার’ আমজাদের দাপট

সরকারি কর্মচারী না হয়েও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ ও মোবাইল কোর্টের পেশকার…

2 hours ago

This website uses cookies.