নুর উদ্দিন সিয়াম,
নোয়াখালী জেলা প্রতিনিধি:
লক্ষীপুর সদর উপজেলার ১২ নং চরশাহী ইউনিয়নের মিয়ার বাজারে গরু মাংস বিক্রেতা হান্নান ও তার ভাইদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ, সরকারি রাস্তা দখল, এবং স্থানীয়দের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। বাজার সংলগ্ন তাদের খামার থেকে প্রতিদিন ২–৩টি গরু জবাই করা হলেও বর্জ্য ও রক্তের সঠিক নিষ্পত্তি না করে বাজার এবং রাস্তার ওপরেই ফেলে রাখা হচ্ছে।
এর ফলে এলাকায় তীব্র দুর্গন্ধ, নোংরা পানি, মশা–মাছির উপদ্রব এবং দূষিত পরিবেশে স্থানীয়দের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বাজার কমিটি এবং এলাকার সচেতন যুব সমাজ বারবার নিষেধ করা সত্ত্বেও হান্নান ভাইরা উল্টো তাদের দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিস্থিতি চরমে ওঠে গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে, যখন হান্নান ও তার ভাইরা সরকারি রাস্তা দখল করে সেখানে গরু জবাইয়ের উদ্দেশ্যে সিসি ডালাই করে পাকা জবাইখানা নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় যুব সমাজ বাধা দেয়, কিন্তু তাতে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে।
খামারের জমির মালিক পল্লী চিকিৎসক মাহমুদুল হাসান জানান, হান্নানকে বহুবার নিষেধ করেছি যেন বর্জ্য এলোমেলো ভাবে না ফেলে এবং রাস্তা দখল না করে। কিন্তু সে ও তার ভাইদের কেউই কথা শুনছে না। বাজার কমিটি ও মসজিদ কমিটিও বহুবার নিষেধ করেছে, তবুও তারা তাদের ইচ্ছামতো কাজ চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসীর দাবি, সরকারি রাস্তা দখল করে পাকা জবাইখানা তৈরি করা সম্পূর্ণ বেআইনি এবং এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছে।
এ কারণে হান্নান ও তার ভাইদের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন, যেন বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা যায় এবং এমন অবৈধ কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২