মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতক নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকার ৫ নম্বর ক্যানেল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা স্থানীয় বাসিন্দা আব্দুল হকের নবজাতক কন্যা।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, ভূমিকম্প শুরু হতেই তারা রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে সড়কের পাশে পুরনো একটি দেয়াল হঠাৎ ভেঙে পড়ে তিনজনের ওপর। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নবজাতকটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেয়াল সরিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহত দুজনকে দ্রুত একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান নিশ্চিত করে জানান, ভূমিকম্পের কারণে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু এবং দুই নারী আহত হয়েছন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২