মোঃ ওবাইদুল হক
স্টাফ রিপোর্টার যশোর।
বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের কৃতিসন্তান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া মিলন আর নেই।
তার এই মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে। তার এই মৃত্যু কেউ মেনে নিতে পারছে না৷
তিনি সকলের কাছে একজন প্রিয় ব্যক্তি ছিলেন, যে যখন তার কাছে কোন সমস্যার কথা নিয়ে গেলেই তিনি নিজ দায়িত্বে কাজটি সমাধান করে দিতেন।
আজ রোববার বিকেল ৩টায় নিজগ্রাম আজমেহেরপুরে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এদিন এশা বাদ যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যশোর সরকারি এমএম কলেজের এই সাবেক জিএস। শুধু তাই নয়;
জাকারিয়া মিলন সমগ্র যশোরের মানুষের গর্ব ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকা কালীন তিনি জেলার অসংখ্য শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের চাকরি দিয়েছেন। তার অর্থায়নে আজমেহেরপুরে একটি এতিমখানা-মাদরাসা ও দাতব্য চিকিৎসালয় পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২