Header Premium (728×90)

জেলা/স্থানীয়

দেশের সর্বোচ্চ১১৭ ফুট পতাকা স্ট্যান্ড উদ্ধোধন বাংলাবান্ধা

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,
বুরো চিপ রংপুর বিভাগ:

উত্তরের জনপদ পঞ্চগড়ের বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ১১৭ ফুট পতাকা স্ট্যান্ড উদ্ধোধন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চতুর্থ দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা জিরো পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ১১৭ ফিট উচ্চতার এই পতাকা স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী। এতে পতাকা উড়ানোর জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, ১৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মনিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড়-২ আসনের সাংসদ সদস্য প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতে ইসলামীর আমীর ও পঞ্চগড়-১ আসনের প্রার্থী ইকবাল হোসেন, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের জন্য এটি একটি ইতিহাস। বাংলাবান্ধায় এখন দেশের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়ছে। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এই পতাকা দেখার জন্য আসবেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়।
এর আগে বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জিরোপয়েন্টে এসে উদ্বোধনী অনুষ্ঠানে এসে মিলিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের প্রবেশদ্বার বাংলাবান্ধা জিরোপয়েন্ট। ভারতের প্রান্তে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে থাকে। আমাদের এখানে আগে কোনো উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড ছিল না। দীর্ঘদিন ধরে তরুণরা চাইছিল, ভারতের মতো বাংলাদেশের প্রান্তেও একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করা হোক। তাই তাদের দাবি অনুযায়ী আর্কিটেকচারের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডের ডিজাইন করা হয়েছে।

editor

Recent Posts

রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…

53 minutes ago

নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…

1 hour ago

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…

2 hours ago

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…

2 hours ago

ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…

2 hours ago

আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…

3 hours ago

This website uses cookies.