Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রাজবাড়ীর সাবেক ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তার দাবীতে স্মারকলিপি প্রদান

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর নিয়মিত মামলার আসামী পুলিশ পরিদর্শক আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি বাতিল ও গ্রেপ্তারের দাবীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেছে নির্যাতিতদের পক্ষে জেলা স্বেচ্ছাসেবকদল।

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমান সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের বলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমানকে ২০১৪ সালের ১২ জানুয়ারী অপহরণ, গুম ও চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ খুনের চেষ্টা করে। তাকে নির্যাতন করাসহ ১০ লক্ষ টাকা চাঁদাদাবি করে। ৫ লক্ষ টাকা নেয় এবং বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করে। দেশে ও বিদেশের বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করতে হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার ব্যয়ভার বহন করেন। এখনো সোজা হয়ে দাড়াতে পারেন না। প্রায়ই অসুস্থ হয়ে হাসপাতাল হাসপাতালে কাটাতে হয়। গত ২৫ আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু সামা মোঃ ইকবাল হায়াত সহ ১০জনকে আসামী করে মামলা দায়ের করে।

গত ৩০ আগস্ট বালিয়াকান্দি থানায় মামলা রেকর্ড হয়। নিয়মিত মামলার আসামী হলেও গত ২১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরতদের মধ্যে থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়। এ তালিকায় থাকা ১৫ নং ক্রমিকের আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি বাতিল সহ দ্রুত গ্রেপ্তার করার দাবী জানান।

তারা বলেন, দ্রুত তাকে গ্রেপ্তার ও পদোন্নতি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

editor

Recent Posts

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক…

14 minutes ago

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর রহমান

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.…

17 minutes ago

সাতক্ষীরায় দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠিতে তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠি ও রেশমি সুতা ব্যবহার করে…

23 minutes ago

সৌদিতে চার দফা হামলার দাবি হুতিদের, লক্ষ্যবস্তু বিমানবন্দর ও আরামকো

সৌদি আরবের বিরুদ্ধে চার দফা অভিযান চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রিয়াদের…

43 minutes ago

জনগণের স্বার্থে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি বেলাল

রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলে জনগণের প্রয়োজনে আবু…

47 minutes ago

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়, রাসেলকে খালাস হাইকোর্টের

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করা আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য হবে না বলে পর্যবেক্ষণ…

1 hour ago

This website uses cookies.