মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি, নরসিংদীঃ
নরসিংদীর মনোহরদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার একদুরিয়া ইউনিয়নের কোচের চর কামরুল মোল্লা নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান।
অভিযানে চিকিৎসকের স্যাম্পল বিক্রির জন্য নয় এমন ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় দুইজন ওষুধ বিক্রেতার কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২