মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীর মনোহরদীতে ভোক্তা অধিকার অধিদপ্তর এর অভিযানে দুই হোটেলকে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার হাতিরদিয়া (২৪ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃমাহমুদুর রহমান এর নেতৃত্বে বাজার তদারকী অভিযান পরিচালিত হয়। এ অভিযানে মানবজীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় উৎপাদিত পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রক্রিয়াকরণের অভিযোগে দুইটি হোটেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায়"মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্ট"-এর মালিককে ২,০০০/-টাকা এবং"নবাবী হোটেল এন্ড রেস্টুরেন্ট"-এর মালিককে ৫,০০০/-টাকা-সহ সর্বোমোট ৭.০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় স্যানেটারী ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেওয়াজ,নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃমোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২