নুর উদ্দিন সিয়াম
নোয়াখালী জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০শে) সেপ্টেম্বর সন্ধ্যায় চন্দ্রগঞ্জের রাজমুকুট চাইনিজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান, দৈনিক দেশরুপান্তর পত্রিকার প্রতিনিধি এম জে আলম ,দৈনিক লক্ষ্মীপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান সবুজ, লক্ষ্মীপুর জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, হাজীরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ,
উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি আবিদুর রহমান, শোয়াইব হোসেন, গাজী মাজেদুর রহমান, সহ সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম, তানিম বিন সিদ্দীক,মোঃ শাকিব, সাংগঠনিক সম্পাদক, মাঈন উদ্দিন, সহ প্রচার সম্পাদকঃ নুর উদ্দিন সিয়াম সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ
এইসময় আত্মপ্রকাশকৃত ক্লাবের ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ও কমিটির সদস্যবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা প্রত্যাশা করেন, চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টাস ক্লাব আগামীদিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও তরুণ সাংবাদিকদের গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২