যবিদপ্রবিতে আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস পালন
মোঃ ওবাইদুল হক
স্টাফ রিপোর্টার যশোর:
আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। আজ ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রার শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের দক্ষিণ সম্মুখে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবসের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য।উদ্বোধন অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য বলেন, অণুজীব আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ।
খাদ্য, ওষুধ, কৃষি, শিল্প ও পরিবেশ রক্ষায় অণুজীব গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে কিছু ক্ষতিকর অণুজীব মানবস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ালেও গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে তা প্রতিরোধ করা সম্ভব।
এজন্য আমাদের শিক্ষার্থীদের গবেষণামূখী হতে হবে। গবেষণার মধ্য দিয়ে আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। অনুষ্ঠানে অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামিনুর রহমান, তনয় চক্রবর্তীসহ বিভাগটির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম।
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। কোনো প্রার্থী সরে না…
ভেনেজুয়েলায় গত জুন মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮ জনে…
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে…
শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ভারতের আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে দেশটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ায় রেকর্ড ১৩ লাখ…
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক দুধ ব্যবসায়ী নিহত…
This website uses cookies.