মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু
মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই শ্রাবণী ভাদুরী (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার স্বামী সঞ্জয় মণ্ডলকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সেও মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে দৌলতদিয়া ঘাট হয়ে মধুখালিতে বাড়িতে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, সঞ্জয় মণ্ডল ফরিদপুরের মধুখালি উপজেলার জান নগর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে দুজনকেই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শ্রাবণীকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরীফ ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শ্রাবণীর মৃত্যু হয়। গুরুতর আহত সঞ্জয়কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, আহত সঞ্জয়ের জাতীয় পরিচয়পত্র থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত শ্রাবণীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
নিহত সঞ্জয় মন্ডলের শ্যালক অপূর্ব ভাদুড়ী জানান, ঘটনাস্থলেই তার বোনের মৃত্যু হয়। আহত তার ভগ্নিপতিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে তারও মৃত্যু হয়।
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে…
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে…
ঝিনাইদহ জেলায় ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১৮৯ জন আত্মহত্যা করেছেন, যা গত বছরের একই…
রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ১৪টি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি…
দীর্ঘ দেড় মাসের বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম। পরীক্ষা শেষ হওয়ার পর…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে চার লেনের কাজ ধীরগতির কারণে তীব্র যানজট অব্যাহত রয়েছে। নতুন লেন…
This website uses cookies.