Header Premium (728×90)

জেলা/স্থানীয়

জামালপুরে শহীদ সাফওয়ান আখতার সদ্যের কবর জিয়ারত

মোঃ রাকিব হাসান জামালপুর।

২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জামালপুর জেলার সর্বকনিষ্ঠ শহীদ সাফওয়ান আখতার সদ্য এর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৫ জুলাই) বাদ আসর সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে জুুলাই-আগস্ট’ ২৪ এর বিপ্লব অভ্যুত্থানে জামালপুর জেলার শীর্ষ নেতৃত্বের অন্যতম প্রধান সদস্য শাকিল হাসানের নেতৃত্বে সদর উপজেলার শ্রীরামপুরে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীরামপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মুফতি লুৎফর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ সাফওয়ান আখতার সদ্য’র জেঠা অমল উদ্দিন, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোসলেমীন, শিক্ষার্থী নুর নবী ইসলাম, লালন মিয়া, ইহছান হাবীব রাহাত, সজীব জাহান তন্ময়, রাকিবুল ইসলাম রাকিব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকার সাভার থানার কাছে পুলিশের গুলিতে শহীদ হন সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান আখতার সদ্য। শহীদ সাফওয়ান আখতার সদ্য জামালপুর সদরের গোদাশিমলা গ্রামের ড. মো. আখতারুজ্জামান লিটনের একমাত্র পুত্র।

Md Omor Sunny

Recent Posts

ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল

আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ধীরগতির বোলিংয়ের দায়ে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি।

24 minutes ago

পাটগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সংসদ সদস্য রাজীব প্রধান

লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান পাটগ্রামের সার্বিক উন্নয়ন ও স্থানীয় সমস্যার সমাধানে…

42 minutes ago

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক…

43 minutes ago

ইশরাকের পদত্যাগের নির্দেশ: ‘নাই’ শব্দের সূত্র ধরে যেভাবে নিশ্চিত হয় খবরটি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশের খবরটি প্রথম আলো কীভাবে একের পর এক সূত্রের মাধ্যমে…

1 hour ago

ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতিতে বিশ্বাসী সরকার: আমানউল্লাহ আমান

সাভারের তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনকালে আমানউল্লাহ আমান বলেন, যার যার ধর্ম সবাই নির্বিঘ্নে…

1 hour ago

অর্থপাচার মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার

অর্থপাচার সংক্রান্ত এক মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর…

1 hour ago

This website uses cookies.