মোঃরাকিব হাসান জামালপুর।
দেশব্যাপী বিএনপি'র বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল,বিএনপি'র কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল।
রবিবার ( ১৩ জুলাই )সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শহরের প্রধান সড়ক হয়ে বিক্ষোভ মিছিল দয়াময়ী মোড় শহীদ মিনারের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন জেলা বিএনপি জামালপুর।
প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপি সভাপতি, মো.লিয়াকত আলী,প্রতিবাদ সমাবেশের সঞ্চালনা করেন জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের আহবায়ক মোঃ সজীব খান,
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি,শফিউর রহমান শফি,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রুমেল,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,সাজ্জাদ হোসেন পল্টন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন শহর বিএনপি সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,প্রমুখ।
জেলা বিএনপির সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২