হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের বটতলী বাজার মডেল মসজিদ হলরুমে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৯টি ইউনিয়নের সমন্বয়ে চন্দ্রগঞ্জ থানাকে পূর্ণাঙ্গ উপজেলা গঠন বিষয়ে স্থানীয়দের মতামত গ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, লক্ষ্মীপুর ও উপপরিচালক, স্হানীয় সরকার, লক্ষ্মীপুর।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঞ্চালনায় আয়োজিত এই গণশুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। উপস্থিত ব্যক্তিবর্গ জেলা প্রশাসকের নিকট ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যার ঘনত্ব, শিক্ষা-স্বাস্থ্য, অবকাঠামো এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে মধ্যবর্তী স্থানে একটি পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ নির্মানের দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২