স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (৭ জুলাই) সোমবার সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের সদর উপজেলার হাড়িভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ থেকে সাইফুল ইসলাম (৩৮) নামে এক দপ্তরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লায়লা সিদ্দিকা জানান, সকালে স্কুলে এসে তিনি প্রথমে সাইফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছায়া বেগম জানান, পরশুদিন তাকে হাসিখুশি দেখেছিলাম। পরদিন ফোন করেছিলাম, সে ধরেনি। এরপর আর কোনো কথা হয়নি। মাঝখানে স্কুলও বন্ধ ছিল। তার ১০ লাখ টাকার একটি ঋণ ছিল, তবে তা শোধ হয়ে গেছে। কেন এমন হলো বুঝতে পারছি না।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী মিয়া জানান, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। আমরা তার মরদেহ ফাঁস থেকে নামিয়েছি। জিহ্বায় কামড়ের চিহ্ন রয়েছে এবং সে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে জানা যাবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২