শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তারান্না বেগমের নানা অনিয়ম, দুর্নীতি ও বিতর্কের পর
বদলি করা হয়েছে। তার স্থলে নতুন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হিসেবে যোগদান করবেন আব্দুল মজিদ।
খাদ্য অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই তারান্না বেগমের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের হয়রানি, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠে আসছিল, যা স্থানীয় ডিলারদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়।
ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে,তারান্না বেগম হঠকারী সিদ্ধান্তে নিয়োগপ্রাপ্ত ডিলারদের লাইসেন্স প্রদান না করে অযথা তালবাহানা করতেন। ডিলারদের নানাভাবে হয়রানি করা হতো। এছাড়াও অফিসের জন্য আইপিএস কেনার নামে ডিলার ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। (অভিযোগের ভিডিও ফুটেজ আজ ও গতকালের খবর আইডির এডমিনের কাছে আছে)
অবশেষে খাদ্য অধিদপ্তর তদন্তের ভিত্তিতে তাকে অন্যত্র বদলি করা হয়।
নতুন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ আব্দুল মজিদ। তিনি এর আগে বগুড়ার ধুনট উপজেলায় দক্ষতা, সততা ও সফলতার সঙ্গে খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২