Header Premium (728×90)

জেলা/স্থানীয়

বৈষম্যবিরোধী জলাই গন অভ্যুত্থান বর্ষপূতি অহিংস দুনীতি বিরোধী মঞ্চ সংহতি সমাবেশ

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

দুর্নীতির বিরুদ্ধে গণজোয়ার স্বাক্ষর যুদ্ধে এক কোটিরও বেশি মানুষের
দুর্নীতির বিরুদ্ধে গণজোয়ার স্বাক্ষর
রাষ্ট্রীয় সম্পদ লুট ও পাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনমত গঠন কর্মসূচির আহ্বানে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ আয়োজন মানববন্ধন কর্মসূচী করেন ৩০ই জুন সকল ১১টা
ঢাকা জাতীয় প্রেস ক্লাব সামনে।

তিন দাবিতে অহিংস দুর্নীতি-বিরোধী মঞ্চের মানববন্ধন করে, এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, এসময় অন্তর্বর্তীকালীন ছাত্র জনতার সরকারের কাছে তিন দাবি জানান তারা।

তাদের দাবিগুলো হলো-
১। দুর্নীতির টাকা উদ্ধার করো, সুদমুক্ত বিনা জামানতে গণমুখী বিনিয়োগ করো অর্থনৈতিক বৈষম্য দূর করো।

২। দুর্নীতি-বিরোধী আইনে অহিংসের ১ কোটি ৮০ লক্ষ অনুস্বাক্ষরকারীদের স্বীকৃতি দাও, জুলাই অভ্যুত্থান গণ অভ্যুত্থানে রূপান্তর করো।

৩। অহিংসের শিশু নারী পুরুষ সংগঠকদের বিরুদ্ধে অন্যায় মামলা প্রত্যাহার, আহত নিহত ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত করো।

মানববন্ধনে তারা জানান, বাংলাদেশ অর্থনীতি সমিতি ২০২৪ সালে এক গবেষণায় ৫০ বছরে বাংলাদেশে থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ ১১ লাখ ৯২ হাজার কোটি টাকা বলে জানায়।

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনৈতিক শ্বেতপত্র কমিটি তাদের প্রতিবেদনে জানায়, শেখ হাসিনার শাসনামলের গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক স্নোবাল ফিনান্সিয়াল ইস্ট্রিগ্রিটি (জিএফআই) বলছে, ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যেই বাংলাদেশ থেকে ৬ হাজার কোটি বা ৯০ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ পাচার হয়েছে, পাচারকৃত অর্থ গন্তব্য দেশগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এর নাম।

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে অন্তর্বর্তী সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে, কাজ করছে দুদক, সি আই ডি, এন বি আর, বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

সরকার দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন নিয়েও কাজ করছে, ইতিমধ্যে সরকারের তথ্য সচিব মহোদয়ের বরাতে ১ লাখ কোটি টাকার উপর সম্পদ ও অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর বলেন দরিদ্রদের ঋণ দেবার জন্য একটি বিশেষ ফান্ড গঠন করা হবে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি লন্ডন সফরে বলেন অবৈধ অর্থ ফেরত দেয়া।

যেকোনো দেশের আইনগত ও নৈতিক বাধ্যবাধকতার মধ্যে পরে, এ সকল দৃষ্টিভঙ্গি ও উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

তবে আমরা মনে করি এ সকল উদ্যোগের জনভিত্তি তৈরি করা অহিংসের ১ কোটি ৮০ লক্ষ জনগণকে সম্পৃক্ত না করা গেলে এ উদ্যোগের সফলতা, স্থায়িত্ব ও ন্যায্যতা প্রতিষ্ঠিত করা যাবে না।

গ্রামীণ দুর্নীতি বিরোধী এ বিশাল অনপদকে জুলাই অভ্যুত্থানের দুর্নীতিবিরোধী ইশতেহারে সম্পৃক্ত করা গেলে জুলাই অভ্যুত্থানকে প্রকৃত গণঅভ্যুত্থানে রূপান্তর করা সম্ভব হবে বলেও আমরা মনে করি।

উল্লেখ্য, অহিংস গণ অভ্যুযান বাংলাদেশ ২০২১ সাল থেকে এ পর্যন্ত গণসংযোগ চালিয়ে দেশের ৪০ জেলায় ১ কোটি ৮০ লাখ অনুস্বাক্ষর নিয়েছে, দেশব্যাপী হাজার হজার সংগঠক অজস্র উঠোন বৈঠক, ছোটো বড় সভা সমাবেশ করেছে। এসবের উদ্দেশ্য ছিল দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতি যে করে তার বিরুদ্ধে তৃণমূল পর্যায় গণ সচেতনতা তৈরি করা, বিপুল অবৈধ সম্পদ ও পাচারকৃত অর্থ যে তারই ভ্যাট ট্যাক্সের টাকায় তা বুঝানো, এ সম্পদ উদ্ধারে সোচ্চার হওয়া ও উদ্ধারকৃত সম্পদে তাদের দাবিদার করে তোলা।

এ লক্ষ্যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন প্রস্তাব করে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা যার মাধ্যমে অবৈধ অর্থ উদ্ধার করে একটি সরকারি জাতীয় সংস্থার মাধ্যমে দেশের দরিদ্র জনগণের মাঝে বিনা সুদে বিনা জামানতে সহজ শর্তে ঋণ দেয়ার একটি আইনি কাঠামো প্রস্তাব করা হয় দেশের বরেস্ত আইনজীবিদের মাধ্যমে।

অহিংসার শক্তি অব্যর্থ-দুর্নীতির বিরুদ্ধে ন্যায়ের লড়াই চলবেই, জাতিকে রক্ষা করতে হলে, দুর্নীতিকে প্রতিরোধ করতেই হবে।

মানববন্ধন উপস্থিত ছিলেন ও সভাপতিত্ব করবেন:
এডভোকেট জিয়াউর রহমান সিনিয়র যুগ্ম সদস্য সচিব, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ, বিশেষ অতিথি ঘোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলনে এডভোকেট আব্দুল কাইয়ুম, প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন সরদার মোঃ আব্দুস সাত্তার, চেয়ারম্যান, গণ অধিকার পার্টি (পিআরপি) আব্দুর রহিম,
সদস্য সচিব জাতীয় সংস্কার জোট দিদারুল ভুইয়া, কেন্দ্রীয় সংগঠক সৈয়দ ইশতিয়াক আহমেদ, অন্যতম সংগঠকরা ফরহাদ হোসেন, আমির হোসেন, রহিমা, ফরিদা, রেজাউল করিম, রিয়াজ, আবুল বাশার, রঞ্জিত বাবু ও হানিফ বাংলাদেশী প্রমুখ।

Md Omor Sunny

Recent Posts

শিক্ষকদের সোশ্যাল মিডিয়া নজরদারিতে মাউশির বিশেষ কমিটি গঠন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষক ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নজরদারি বাড়াতে…

3 minutes ago

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার চূড়ান্ত সিদ্ধান্ত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে…

7 minutes ago

রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পিংক বাস

রাজধানীতে নারীদের যাতায়াত সহজ করতে চালু হওয়া পিংক বাস সার্ভিসটি প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়েছে।…

8 minutes ago

ফরিদপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন…

20 minutes ago

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৮৭০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে…

22 minutes ago

কাল থেকে দুদকের নতুন কমিশনের আনুষ্ঠানিক যাত্রা

দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার বুধবার সেগুনবাগিচায়…

25 minutes ago

This website uses cookies.