স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (২৯ জুন) রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাকোলিয়ার বিল থেকে আরিফুল মন্ডল (১৬) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার পুলিশ।
নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড় গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে।
স্বজনরা জানায়, আরিফুল মন্ডল শনিবার (২৮ জুন) বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাননি। এরই একপর্যায়ে রবিবার সকালে সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিলের মধ্যে ১টি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, আমার ইউনিয়নের চাকলিয়ার বিলে অজ্ঞাত যুবকের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে যায় এবং থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করেন।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত আরিফুল মণ্ডলের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২