মোঃমনির মন্ডল উপজেলা প্রতিনিধিবালিয়া কান্দি,
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নের কোর্চাডাঙ্গী গ্রামে মৃত মকবুল মন্ডলের ছেলে জাহিদ মন্ডলের বাড়িতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
জাহিদ মন্ডল জানান, শনিবার (২৮ জুন) গভীর রাতে তার গোয়ালঘরের তালা ভেঙে চারটি গরু ও তিনটি ছাগল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের মাঠে একটি ছাগলের গলা কাটা ও বাকি দুইটি ছাগলের ঘাড় ভাঙ্গা মৃত অবস্থায় পাওয়া যায়।
এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে বালিয়াকান্দী থান পুলিশকে জানানো হয়েছে। থানা পুলিশ ঘটনা স্হল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, "লিখিত অভিযোগ পেয়েছি, পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মোঃমনির মন্ডল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দি রাজবাড়ী
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২