ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলা, নিহত ৮ ও ক্ষতিগ্রস্ত ৫ সেতু বিশ্বকাপ বিজয়ীদের জন্য ফিফা চালু করছে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের আকস্মিক হামলা মার্কিন হামলার পাল্টা জবাব দিল ইরান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ বন্যায় ঘরহারা দুই বৃদ্ধার আশ্রয় নিয়ে দুশ্চিন্তা সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন মালিক-চালক ও যাত্রীর সম্মিলিত সচেতনতা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে রেফারি হিসেবে থাকছেন স্লাভকো ভিনচিচ বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে সবজি, মুরগি ও ডিমের দাম চড়া পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় ঢাকায় বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষার্থীর লিয়েন্ডার হওয়ার গল্প

যাত্রাবাড়ীতে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা :
  • আপডেট সময় : ১২:৩৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

যাত্রাবাড়ীতে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা :

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো: জয়নাল আবেদিন (৩৬)।

শুক্রবার (২৭ জুন, ২০২৫) সকাল ৭ টার দিকে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল কোয়ালিটি টিম্বার এন্ড স-মিল এর সামনে ঢাকা চট্রগাম মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তার উপর এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে জয়নাল আবেদিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত জয়নাল আবেদিন একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যাত্রাবাড়ীতে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১২:৩৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫