মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার,
রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো “মৌসুমী ফল উৎসব ২০২৫”।
উৎসবে রূপগঞ্জসহ আশপাশের উপজেলার গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বাহারি রঙের আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, লটকন, ড্রাগনসহ বিভিন্ন মৌসুমী ফলে সাজানো হয় উৎসব প্রাঙ্গণ। ফলভোজের মাধ্যমে মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। এমন উদ্যোগ সামাজিক সম্প্রীতি বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।”
ফোরামের সভাপতি নাজমুল হুদা'র সভাপতিত্বে ও সাংবাদিক জয়নাল আবেদীন'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাগো নিউজের সাংবাদিক সালাউদ্দিন জসিম, জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার ইসরাফিল ফরাজী, মোহনা টিভির প্রতিনিধি ছাত্তার আলী সোহেল, রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মুক্তার হোসেনসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২