ফেনী শহরের রামপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ ২ জন আটক
ফখরুল আলম সাজু:ক্রাইম রিপোর্টার ঢাকা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী ও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যৌথ অভিযানে ৩২৮১ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার।
আজ ১৬ ই জুন সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়য়ের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে ১২ জন ডিএনসি সদস্য ও মহিপাল আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মাসরুর স্পন্দন এর নেতৃত্বে ২০ জন সেনা সদস্যের সমন্বয়ে গঠিত রেইডিং টিম ফেনী পৌরসভাধীন মধ্যম রামপুরে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে মো. আইয়ুব (৪০) কে তার নিজ দখলীয় বসত ঘর হতে ৩১৭১ পিস ইয়াবা ও ওমর ফারুক প্রকাশ শাহীন (২৯) নামীয় অপর একজনকে তার বসত ঘর হতে ১১০ পিস ইয়াবা ও মাদক বিক্রয় লব্দ ২৮১৫০ টাকাসহ ঘটনাস্থল হতে গ্রেফতার করা হয়।
আটককৃত মোঃ আইয়ুব (৪০) এর পিতা-মৃত আব্দুস সোবাহান এবং তার ঠিকানা নাছির উদ্দিন ভুইয়া বাড়ি, ১৬ নং ওয়ার্ড, সাং-মধ্যম রামপুর, ফেনী পৌরসভা, থানা ও জেলা-ফেনী।
২য় জন ওমর ফারুক প্রকাশ শাহীন (২৯), পিতা-মোঃ আবুল বশর, নাছির উদ্দিন ভুইয়া বাড়ি ১৬ নং ওয়ার্ড, ফেনী পৌরসভা, সাং-মধ্যম রামপুর, থানা ও জেলা-ফেনী।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের আসামী করে ফেনী মডেল থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ২০ পিস ইয়াবাসহ মো. রাজ্জাক খান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে…
গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ সিএনজিচালিত অটোরিকশার চালকরা শুক্রবার ভোর থেকে চট্টগ্রামের ষোলশহর এলাকায় সড়ক অবরোধ…
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নেতারা মক্কায় একটি ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন, যা…
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন…
হরমুজ প্রণালি বন্ধ রাখার ব্যাপারে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। দেশটির মতে, এটি কেবল সামরিক কৌশল নয়, বরং…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা…
This website uses cookies.