রাজবাড়ীর পাংশায় দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
জেলা প্রতিনিধি: রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীর পাংশায় প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিহাব মন্ডল ও হাসমত আলী নামে দুই যুবকের বিরুদ্ধে।
রবিবার (১৫ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ২ শিক্ষার্থী বড় বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্রী।
অভিযুক্ত সিহাব কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে ও হাসমত আলী একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে।
ভুক্তভোগী ২ শিক্ষার্থী বলেন, আমরা স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে নওড়া বনগ্রাম এলাকায় এলে সিহাব ও হাসমত আমাদের পথ রোধ করে এবং পকেট থেকে ব্লেড বের করে আমাদের ভয় দেখিয়ে পাশের পানের বরজের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এবং এই বিষয় জানাজানি হলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়।
ধর্ষণের শিকার এক শিক্ষার্থীর পিতা বলেন, প্রকাশ্য দিবালোকে আমার মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে আমি থানায় মামলা করবো। ধর্ষণের শিকার অপর শিক্ষার্থীর মা বলেন প্রাইভেট শেষে মেয়ে বাড়িতে এসে কান্না করতে থাকে তখন তার কাছে কান্নার কারন জানতে চাইলে বিষয় টা বলেন এই ছোট বয়সে আমার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে আমি এর বিচার চাই।
স্থানীয় একাধিক মানুষ জানান এই অভিযুক্তরা এলাকায় বিভিন্ন বাজে কাজের সাথে জড়িত মাদক সেবন সহ নানা অপরাধ কর্মকান্ড তারা করে আসছে। এ দুজনের মধ্যে একজন ডাকাতি মামলায় জেল খেটে কিছুদিন আগেই বের হয়েছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিতে এসেছেন। অভিযোগের কার্যক্রম প্রক্রিয়াধীন। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
সরকারি কর্মচারী না হয়েও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ ও মোবাইল কোর্টের পেশকার…
বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজের তৃতীয় ওয়ানডে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর সব ম্যাচ সরাসরি সম্প্রচারের…
আজ ১৪ অক্টোবর ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে…
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তির ভিডিও সামাজিক…
বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবিলায় স্থানীয় ৬০ স্বেচ্ছাসেবককে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ…
বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী…
This website uses cookies.