লক্ষ্মীপুর সদরের গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার (মোঃআবদুল আজীম) :
গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ই জুন) বিদ্যালয় মিলনায়তনে সকাল ১০ ঘটিকার সময় এ ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ)ও ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব নুরুল আমিন।
ফোরামের সভাপতি এ্যাডভোকেট মোঃ ওমর ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সোহেলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফোরামের উপদেষ্টা গোলাম মোস্তফা বাবুল মাষ্টার, এ টি এম মোজাম্মেল হোসেন হেলাল।
আরো বক্তব্য রাখেন, সাবেক অভিভাবক সদস্য খালেদ হোসেন সেলিম, ফোরামের সদস্য মোঃ মোশারফ হোসেন, মাষ্টার আব্দুর রহমান, প্রধান শিক্ষক জনাব, হোসাইন আহমেদ বাবুল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এস এস সি ২০২৪ইং সালে জি পি এ ৫ প্রাপ্ত ৫ জন ও বর্তমান ৭ম শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত ক- খ বিভাগের ২৪ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, অভিভাক ছাড়াও সমাজের মান্যগণ্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন
মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই টানা ২৩ ঘণ্টা ধরে শতাধিক বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সফল অনুপ্রবেশ ঘটিয়েছে…
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অনুন্নত পরিষেবার প্রতিবাদে ইতালির মিলানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে…
ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় গোলাম রহমান নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ…
সঠিক তথ্য-উপাত্তের গুরুত্ব এবং নির্ভরযোগ্য পরিসংখ্যানের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা সামনে রেখে আজ মঙ্গলবার বিশ্বজুড়ে…
নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সোয়া…
দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়ছেন মানুষ। যাত্রাবাড়ী ও সায়েদাবাদ টার্মিনালে…
This website uses cookies.