মোঃ ইসমাইল হোসেন,স্টাফ রিপোর্টার ,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন আইনজীবী থানা ইউনিটের উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে বুধবার দুপুর ২টায় নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের তৃতীয় তলায় অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক আমির মাওলানা মাইনুদ্দিন আহমদ। তিনি বলেন, আইনজীবীদের সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইসলাম নারীদের অধিকার নিশ্চিত করেছে এবং একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও আমির, নারায়ণগঞ্জ মহানগরী। তিনি বলেন, ইসলামী আদর্শে গড়ে ওঠা মানুষই সমাজ পরিবর্তনের অগ্রদূত। আইনজীবী হিসেবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুমিনুল হক সরকার, আমির, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী এবং অ্যাডভোকেট মাইনুদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, সভাপতি, আইনজীবী থানা জামায়াতে ইসলামী।
বক্তব্য রাখেন অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট ইসরাফিল, ইঞ্জিনিয়ার মনোয়ার, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট সামাদ মোল্লা, অ্যাডভোকেট হাফিজ মোল্লা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আয়নাল হক। বক্তারা বলেন, প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট শিশির মনিরের মত আইনজীবীরা আমাদের অনুপ্রেরণা। আমাদের উচিত নিজ নিজ জ্ঞান ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা।
অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট নিজামুদ্দিন মিয়া।
সম্মেলনের সমাপ্তি ঘটে প্রধান অতিথির মুনাজাতের মাধ্যমে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২