মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীর মনোহরদীতে ভোক্তা অধিকার এর অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার(২৬ মে)দুপুরে উপজেলার হাতির দিয়া বাজারে " জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের" সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
প্রদত্ত মূল্যর বিনিময়ে প্রতিশ্রুত পণ্য না দেওয়া বা নিম্নমানের পণ্য দেওয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ করিয়া রাখার অপরাধে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯"এর ৪৫ ও ৫১ ধারায় তিনজন ব্যবসায়ীকে ৫০০০/টাকা করে সর্বমোট= ১৫০০০/টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সহযোগিতায় ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ,নিরাপদ খাদ্য পরিদর্শক,মোঃ মোবারক হোসেন ও জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২