আরিফুর রহমান তীব্র,সদর উপজেলা প্রতিনিধি লক্ষিপুর।
শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষিপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নিবার্চনের লক্ষ্যে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন,উদীয়মান ছাএদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে।এটি চক্রান্তের অংশ।বিচ্ছিন্নভাবে এগুলো দেখার সুযোগ নাই। কেউ কেউ এ পরিবেশটাকে ঘোলাটে করতে চায়।জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল আসছে।অনেক মিছিল ঢাকা শহরে হচ্ছে। এদের সঙ্গে বসতে হবে।এদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে হবে।আলোচনা করে বিদায় দিতে হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, একজন উপদেষ্টাকে (মাহফুজ আলম)পানির বোতল মারা এটাও কিন্তু কম ষড়যন্ত্রের অংশ নয়।একপক্ষ যদি আরেকপক্ষের সঙ্গে যদি লাগিয়ে দেওয়া যায়,তাহলে আমাদের টার্গেট ভবিষ্যতের ভোট, যার জন্য আমাদের এতো আন্দোলন সংগ্রাম,আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে।এটি একটি অদৃশ্য শক্তি। এটি বার বার দেখা যাচ্ছিল না।কিন্তু কিছুটা দৃশ্যমান হতে যাচ্ছে, বুঝা যাচ্ছে। কারা এ প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি,জেলা বিএনপির যুগ্ম -আহ্বায়ক হাসিবুর রহমান,সদস্য হাফিজুর রহমান ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২